উত্তরকোণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতারা মহানগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার: