উত্তরকোণ

বগুড়ায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও সর্বস্ব আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও সর্বস্ব আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও সর্বস্ব আত্মসাতের অভিযোগে মোছাঃ উম্মে হাবিবা (হিরা) নামের এক নারী সংবাদ সম্মেলন। ২৭ সেপ্টেম্বর দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ উম্মে হাবিবা (হিরা) বলেন, তার স্বামী মোঃ আবুল কাশেম ফসলুল করিম (ফেরদৌস)-এর বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন, প্রতারণা ও জমি-সম্পদ আত্মসাত করেছে । তিনি আদমদীঘি উপজেলার চাটখাইর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী লিখিত বক্তব্যে আরো জানান, গত ২০/১২/২০২৪ তারিখে বিয়ের পর থেকেই তাঁর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যার মধ্যে ইলেকট্রিক শক দেওয়া, বিষাক্ত ওষুধ খাইয়ে সন্তানকে হত্যার চেষ্টা এবং এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টার মতো বর্বর ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, আইনগত পদক্ষেপ নেওয়ার পর এবং ভুয়া তালাক দেখানোর পরও তিনি সাবেক স্বামীর দ্বারা নিজ বাড়িতে অসংখাবার ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া, সাবেক স্বামী তাঁর অর্জিত বাড়ি, স্থাবর-অস্থাবর সম্পদ, গহনা, আসবাবপত্র, চেকবই, এনআইডি এবং সন্তান ও নিজের জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র আটকে রেখেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও দাবি করেন যে, ব্যাংকের ঋণ ও জমি বিক্রির কথা বলে তাঁর কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ (১১ লাখ, ৭ লাখ ও ৪ লাখ টাকা) নেওয়া হলেও জমির দলিল বা হস্তান্তর সম্পন্ন করা হয়নি। পাশাপাশি তাঁর জমাকৃত জামানতের চেক ও বাইকও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং নিজের ক্রয়কৃত বাড়ি, জমি, গহনা, ফার্নিচারসহ অবরুদ্ধ সকল মালামাল ও অর্থ উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিকট জরুরি ভিত্তিতে আইনি সহায়তা এবং বিচারিক হস্তক্ষেপের আকুল দাবি ও আহ্বান জানিয়েছেন।

শেয়ার: