উত্তরকোণ

হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪১টি শিশু। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৯৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০১ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৯৬টি শিশু মারা গেছে। এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮। এই সময়ে ১ হাজার ১১৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৩টি শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৪১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। সূত্র : ইউএনবি

শেয়ার: