নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। এতে অংশ নেয় উপজেলা বিএনপি সহ বিএনপি অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতারা। রবিবার (২৭সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী,পৌর ছাত্রদল নেতা সৃজান আহাম্মেদ, সাজু আহমেদসহ ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

