উত্তরকোণ

শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ-এমপি বাদশা

শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ-এমপি বাদশা

স্টাফ রিপোটারঃ বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা বলেছেন, শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। বগুড়া মহিলা ডিগ্রি কলেজের সভাপতি কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক। এমপি রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জুয়া ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এমপি রেজাউল করিম বাদশা বলেন, নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধ অর্জন, শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে চলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন, কলেজের গভানিং বডির বিদ্যুৎসাহী সদস্য ড. আখতারুজামান মিন্টু, ডাঃ মোঃ হাবিবুর রহমান রতন, মেহেদী হাসান পাঠান, মিনারুল ইসলাম, রাজাদুল হক, শিক্ষক তাহেরা বেগম, জহুরুল ইসলাম, রশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার: