উত্তরকোণ

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্ধসহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ছাত্র শিবিরের কুড়িগ্রাম কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান, জেলা জামায়াতে আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন,জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, এছাড়া জেলা শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন ও কলেজ শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামুগ্রী তুলে দেয়া হয়।

শেয়ার: