উত্তরকোণ

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন। ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনে অবদান ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়। শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফয়েজুল কবিরের বুকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত করা হয়। পুলিশ কমিশনার হিসেবে ফয়েজুল কবির বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করছেন। এর আগে পেশাজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পিপিএম-সেবা বাংলাদেশ পুলিশের অন্যতম রাষ্ট্রীয় পুলিশ পদক। প্রতিবছর দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় পুলিশ কর্মকর্তাদের এ পদক দেওয়া হয়।

শেয়ার: