মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ মার্চ) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, রবিবার (১ মার্চ) দিনগত রাত সোয়া ১১টায় চারঘাট থানাধীন সিপাহী পাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি ঝোপের মধ্যে লুকানো অবস্থায় পলিথিনের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।