1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আগামী ২ মার্চ সারাদেশে ৮ম জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি হিসেবে বিভাগীয় সমন্বয় কমিটির প্রতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সভায় আগামীদিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, ২ মার্চ সকাল সাড়ে ৯টায় আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হবে। সেখানে সকাল ১০টায় সংগৃহীত অতিথি ও প্রতিনিধিদের জন্য দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওইদিন নতুন ভোটারদের জন্য নির্বাচন অফিসে বিশেষ সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, যিনি তাঁর সম্মেলন কক্ষে উপস্থিত সবাইকে বলেন, জাতীয় ভোটার দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আরও বলেন, রাজশাহীতে এই দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সকলকে আন্তরিকভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোঃ আনিছুর রহমানের পরিচালনায় স্থানীয় প্রশাসন, শিক্ষা ও বেসামরিক প্রতিষ্ঠানগুলো থেকে নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. ইব্রাহিম আলী, রুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফারুক আহম্মেদ, সাবেক জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। এইবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Ñ ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies