1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নির্বাচনে তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে এবং সরকার জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যমকে মাধ্যম হিসেবে গ্রহণ করে। বুধবার সকালে ড. বজলুর রশীদ আজ পদ্মা আবাসিক এলাকার রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের জন্য নীতিমালা ২০২৫ শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার বলেন, গণমাধ্যমের উপর জনগণের অগাধ আস্থা রয়েছে এবং নির্বাচন সম্পর্কিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জনগণ বিশেষভাবে গণমাধ্যমের দিকে মনোযোগী থাকে।
তিনি বলেন, নির্বাচনে কে কোথায় কত ভোট পেল, কোন জায়গায় কী পরিস্থিতি, এসব জানতে মানুষ অপেক্ষা করে। সেই তথ্যগুলো সরবরাহের ক্ষেত্রে সাংবাদিকদের সততা ও মান বজায় রাখা প্রয়োজন। ড. বজলুর রশীদ বলেন, রাজশাহীর সংবাদমাধ্যমগুলো জাতীয় গণমাধ্যমেও গুরুত্বসহকারে সংবাদ প্রচার করছে, যা প্রশংসার যোগ্য। তিনি জানান, দুটি একটি চটকদার সংবাদ দিয়ে আলোচনায় আসা যায়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে থাকা কঠিন।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিদিনের কার্যাবলি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং একইভাবে জেলা পর্যায়েও এই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মিডিয়া সেল চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যার মাধ্যমে বিভাগীয় চিত্রগুলো সাংবাদিকদের সামনে নিয়মিত উপস্থাপন করা হবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে তথ্য প্রাপ্তির নিশ্চয়তা এবং কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যকার দূরত্ব কমানোর প্রতিশ্রুতি দেন। বিভাগীয় কর্মকর্তাদের তরুণ হওয়ায় সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান বক্তার চড়বিৎচড়রহঃ উপস্থাপন করেন এবং সভার সভাপতিত্বও করেন। সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন প্রমুখ। স্থানীয় পত্রিকার অনুষ্ঠানে সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies