1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তানোরে তিন ফসলি জমি ভরাট করে হিমাগার নির্মাণের অভিযোগ, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের স্কীমভুক্ত তিন ফসলি কৃষিজমি ও সরকারি নয়নজুলি ভরাট করে হিমাগার নির্মাণের অভিযোগ উঠেছে রহমান গ্রুপের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযানে গিয়ে ভেকু (স্কেভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কলেজপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তানোর চৌবাড়িয়া সড়কের লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও বিএমডিএর গভীর নলকূপের কমান্ড এরিয়ার অন্তর্ভুক্ত প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি ভরাট করা হচ্ছে রহমান হিমাগার নির্মাণের জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবরে ভেকু দালাল হিসেবে পরিচিত মধু নামের এক ব্যক্তি প্রায় অর্ধনগ্ন অবস্থায় ভোঁ-দৌড়ে পালিয়ে যান। অভিযানের সময় ভেকু মেশিনের চালক ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি ভরাটের কাজে প্রথমে রহমান হিমাগার থেকে পঁচা ও দুর্গন্ধযুক্ত আলু রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। এতে পথচারী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। পরে কামারগাঁ কলেজ সংলগ্ন এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরের মাধ্যমে এনে জমি ভরাট শুরু করা হয়। এ সময় রাস্তার পাশে বিএমডিএর রোপিত ছোট ছোট তালগাছও নষ্ট করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। তিনি কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়ায় ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেন। এ ব্যপারে ভেকু মেশিনের ঠিকাদার দাবি করা মধু নামের ওই ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাটি ভরাটের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এজন্য ব্যাটারি জব্দ করা হয়েছে। তবে কাজ যখন শুরু হয়েছে, সেটা চলবেই। যারা ব্যাটারি জব্দ করেছে, তারাই আবার ব্যাটারি ফেরত দেবে এবং কাজের অনুমতিও দেবে। তিনি আরও দাবি করেন, আগামী সপ্তাহ থেকে আবার কাজ শুরু হবে। কারণ তানোরে তাদের তিনটি হিমাগার রয়েছে এবং সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি। এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষি জমি ভরাট করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। তাই ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। রাস্তার ধারে বিএমডিএর রোপিত তালগাছ নষ্ট করার ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি জানা ছিল না। শুক্রবার লোক পাঠানো হবে। গাছ নষ্টের ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়দের দাবি, শিল্প-কারখানা স্থাপনের বিরোধিতা না থাকলেও তিন ফসলি কৃষিজমি ও গভীর নলকূপের স্কীমভুক্ত জমি নষ্ট করে কোনো স্থাপনা নির্মাণ মেনে নেওয়া যায় না। তারা পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্প স্থাপনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies