1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে ‘লংমার্চ’ পুলিশি বাধায় পণ্ড

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে জুলাই ৩৬ মঞ্চ-এর ব্যানারে আয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও ও লংমার্চ কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নগরীর ভদ্রা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি হাইকমিশন কার্যালয়ের অদূরেই আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতায় জুলাই ৩৬ মঞ্চ দুপুর ১২টায় ভদ্রা মোড় থেকে লংমার্চের ডাক দেয়। কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১টার দিকে মিছিলটি সহকারী ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হলে গন্তব্য থেকে প্রায় ১০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে সামনে যাওয়ার অনুমতি চাইলে পুলিশ তা নাকচ করে দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা জোরপূর্বক এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় পুলিশ জুলাই যোদ্ধা দুই নারী-সহ তাদের গায়ে হাত তুলেছে। বাধার মুখে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়েন এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকায় তারা হাইকমিশন অফিস পর্যন্ত পৌঁছাতে পারেননি। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। সার্বিক পরিস্থিতি নিয়ে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার গোলাম রাব্বানী শেখ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কাজ করেছে। যদি কোনো পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে থাকেন, তবে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় স্থানান্তরের বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সিআরটি সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies