1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

  • সম্পাদনার সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান (রিটন) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় গঠনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে। কাউন্সিলের প্রায় তিন মাস পর এই নতুন কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: নজরুল হুদা, সহ-সভাপতি: আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী। যুগ্ম সাধারণ সম্পাদক, বজলুল হুদা মন্ট, সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম মিলু। সদস্য, অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মোঃ মাইনুল আহসান (পান্না)। নবগঠিত এই কমিটি রাজশাহী মহানগরে দলের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies