1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গোদাগাড়ীতে সম্পত্তি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহীর গোদাগাড়ীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়িঘর ভাঙচুর এবং তাদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাফিকুল ইসলাম গত (৭ অক্টোবর) গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায়। অভিযোগ অনুযায়ী, রাফিকুল ইসলাম তার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার মো. শরিফুল ইসলাম, তার দুই ছেলে, স্ত্রী এবং আরও কয়েকজন মিলে ওই জমির অংশ দাবি করে বিরোধ শুরু করেন। অভিযোগে বলা হয়, গত ৬ ও ৭ অক্টোবর সকালে শরিফুল ইসলাম ও তার লোকজন রাফিকুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান এবং অশালীন ভাষায় গালাগাল করেন। ওই সময় তারা বাড়ির সামনে রাখা ইট পুকুরে ফেলে দেন এবং বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী রাফিকুল ইসলাম জানান, অভিযুক্তরা তার বাড়ির গেট, টয়লেট, প্রাচীর এবং পানির পাইপলাইন ভেঙে দিয়েছে। এছাড়াও কলাগাছ ও বরইগাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, এই বিরোধ নিষ্পত্তির জন্য গত ২৫ জানুয়ারি একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শরিফুল ইসলাম পুনরায় জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। জমির আরেক অংশীদার মোঃ মাইনুল ইসলাম জানিয়েছেন, শরিফুল ইসলাম তার আত্মীয় হলেও তিনি তাকে জমি দখল বা ভাঙচুরের কোনো আদেশ দেননি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং তিনি আদালতের সিদ্ধান্তই মেনে নেবেন। অভিযুক্ত শরিফুল ইসলামও জমি নিয়ে আদালতে মামলা চলার কথা স্বীকার করেছেন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies