1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে সাবেক ডিবি এসআই হাসানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক এসআই মাহবুব হাসান।  শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা হজের মোড় এলাকায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে এসআই মাহবুব হাসানকে তার ভাড়া করা বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেওয়া হয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। ওই সময় সাবেক এসআই হাসানের হাতে লাঞ্ছিত ও নির্যাতণের হাত থেকে রক্ষা পেতে ঘুষ দেয়া দলীয় ছাত্র-জনতা চন্দ্রিমা থানার সামনে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে হাসানকে থানা হাজতে ঢুকিয়ে রাখা হয়। পরে কাশিয়াডাঙ্গা জোনের এডিসি শ্রী পঙ্কজ দাস চন্দ্রিমা থানায় আসেন। সর্বিক পরিস্থিতি দেখে তাঁর নির্দেশনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ ও থানার সকল এসআই এবং পুলিশ সদস্যদের সাথে নিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সরিয়ে দেন। ধীরে ধীরে থানা প্রাঙ্গন থেকে ভুক্তভোগীরা স্ব-স্ব অবস্থানে ফিরে যায়। পরে রাত দুইটার দিকে কড়া পুলিশি প্রহরায় সাবেক ডিবি এসআই হাসানকে চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।  স্থানীয়দের অভিযোগ, রাবি ছাত্রলীগ থেকে আসা মাহবুব হাসান। ডিবিতে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করতেন। তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। সম্প্রতি এক ভুক্তভোগীর বাবার দায়ের করা পাঁচ বছরের পুরনো এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  ২০১৯ সালের ২৩ অক্টোবর এক রাজিব আলী রাতুলকে তার বাড়ি থেকে তুলে নিয়ে শিমলা পার্কে যায়। ওই সময় তার পিতাকে মুঠো ফোনে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে হাসান। টাকা দিতে অপারগতা জানালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ মাসুদ রানা সরকার বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এসআই মাহবুব হাসান বর্তমানে সাময়িক বরখাস্ত হয়ে আছেন বলে জানা গেছে। তবে তার দাবি, তাকে ঢাকায় বদলি করা হলেও পারিবারিক কারণে তিনি সেখানে যোগদান করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies