1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম সরাসরি এবং অবশিষ্ট ১৩টি মিনি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ যথা সময়ে শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার নেওয়ার পর থেকে ক্রীড়া ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কাজ করছে। তারই অংশ হিসেবে আজ ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেন নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাওয়া সম্ভব। উপদেষ্টা বলেন, তরুণদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এআই, রোবটিক্সসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মডিউল প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালাকে যুগোপযোগীভাবে প্রণয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এ সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।
উল্লেখ্য, প্রকল্পের প্রথম পর্যায়ে, জুলাই ২০১৬ হতে জুন ২০১৯ পর্যন্ত ৭৪১১ দশমিক ১১ লক্ষ টাকা ব্যয়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায় জুলাই ২০২১ থেকে জুন ২০২৫ মেয়াদে ১৬৪৯৩২ দশমিক ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি এই দ্বিতীয় পর্যায়েরই ২৮৫৫৪২ লক্ষ টাকা ব্যয়ে জুলাই ২০২১ থেকে জুন ২০২৭ মেয়াদে মোট ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের একটি সংশোধিত প্রস্তাবও রয়েছে। এছাড়া প্রকল্পের তৃতীয় পর্যায়েও কাজ শুরু করার প্রস্তুতি চলছে। ১২০টি উপজেলায় ৭৪৯১৮ লক্ষ টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ এবং অবকাঠামো নির্মাণের জন্য জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল- আলম, স্থাানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থাানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies