1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে কোল্ড স্টোরেজে ডাকাতি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। এতে নগদ অর্থ ও প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। বুধবার গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত ওই হিমাগারে এ ঘটনা ঘটে। হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয়। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতেরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজলে অন্য শ্রমিকেরাও মুক্ত হন। জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত হিমাগারে যাই। ঘটনাটি নিয়ে গভীর ভাবে করা হচ্ছে। হিমাগারের কেউ ডাকাতির সাথে জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies