1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে নগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-২০২৫ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
রবিবার (৪ মে) নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম শুরু করে। মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি’র উদ্যোগ এ কর্মসূচিতে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন । সম্প্রতি রাজশাহী মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়। যুবদল নেতাকর্মীরা বলেন, এটি একদিনের কাজ নয়; আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকেও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন চন্দ্রিমা থানাধীন ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, মোঃ রানা এবং রাজপাড়া থানাধীন ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।”
আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies