1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মানববন্ধন কর্মসূচি

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ইজরাইলের নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারদের নির্মমভাবে হত্যা এবং নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুরে নগরভবনের সামনের সড়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে ইজরাইলের নৃশংস আগ্রাসনে হত্যার প্ল্যাকার্ড প্রদর্শন করে তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে নগরভবন হতে একটি র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়।
প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আজীবন সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, শাহ মখদুম কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মির্জা শামীম আহসান, যুব প্রধান আলী হোসেন, সিনিয়র যুব সদস্য হৃদয় হাসান তপু, রেড ক্রিসেন্ট যুব কমিটির সদস্য শেখ মোঃ রোহান, রিয়াদ খাঁন রাতুল, শ্রাবন্তী আক্তার, তাওহিদ আহমেদ, শারমিন আরা, বাপ্পাসহ শতাধিক রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies