1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি, স্বস্তিতে আমচাষি

  • সম্পাদনার সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: লঘুচাপের প্রভাবে সারাদেশের বিভিন্ন স্থানের মত রাজশাহীতেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে স্বস্তি প্রকাশ করেছেন এ অঞ্চলের আমচাষিরা।
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে আসায় শীতল পরিবেশ বিরাজ করছে। পড়েছে হালকা শীতের আমেজ। তীব্র গরমের পর স্বস্তি মিলেছে। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। সারাদিনই আকাশে মেঘ ছিল। দিনের বিভিন্ন সময় থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবারও আবহাওয়া অপরিবর্তিত থাকবে। বৃষ্টি শেষ হলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। এদিকে রাজশাহী অঞ্চলের আমগাছে মুকুলের পর দেখা দিয়েছে আমের গুটি। এ সময় বৃষ্টিপাতকে আশীর্বাদ হিসেবে দেখছেন চাষিরা। তারা বলছেন, এতে খরার কবল থেকে আমের গুটি রক্ষা পেল। আম ঝরা কমবে। ফলন ভালো হবে। সেচের খরচ থেকেও চাষিরা রক্ষা পেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies