1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে ৩৮৪টি কেন্দ্রে ৫৭ হাজার ৯০৫জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল উপস্থিত ছিলেন। পরে রাসিক প্রশাসক মহোদয় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, মিশন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল সুলতা দং, ম্যানেজার ক্লেমেন্ট অরুন মন্ডল, পাবলিক রিলেশন অফিসার নোয়েল পার্থ চ্যাটার্জী, রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies