1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ ওবায়দুল, নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২ টায় মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার মোঃ ওবায়দুল (৫২), সে মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মৃত আঃ রহমানের ছেলে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্তদ উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত সাথানে অভিযান চালিয়ে ২৫বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবাইদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও সঙ্গীয় ফোর্স। তবে এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  শুক্রবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies