1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে মতবিনিময়

  • সম্পাদনার সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ। রোববার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর আয়োজন করে। এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য ভূল ভাবে প্রকাশিত হওয়ায় জনগণকে প্রতিটি ক্ষেত্র‍ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আগামীতে জাতীকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া এই কমিশনের লক্ষ্য। তাই আসন্ন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী যাতে নির্ভূল ভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য সঠিক তথ্য সংগ্রহের আহবান জানান তিনি।মতবিনিময় সভায়- বাংলাদেশের নাগরিক হিসেবে যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৮ এর পূর্বে তারাই এ ভোটার তালিকা হালনাগাদে তথ্য দিয়ে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ করতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রত্যকে জন্মসনদ, মাতা-পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা মৃত হলে মৃত্যু সনদ, শিক্ষা সনদের ফটোকপি, ওয়ারিশ সনদ, খতিয়ানের ফটোকপি, বিদ্যুৎ বিল, ট্যাক্স রশিদ, বিবাহিত হলে কাবিননামা, প্রবাসী হলে পাসপোর্ট ও ভিসার ফটোকপি, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ ইত্যাদি প্রমাণাদি সরবরাহ করতে হবে। এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies