1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: কৃষি প্রধান দেশ আমাদের এ সবুজ শ্যামল বাংলাদেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের উৎপাদন হয় আমাদের এ দেশে। চলতি মৌসুম চলছে গম চাষের। আর এরই ধারাবাহিকতায় শস্যভাণ্ডার খ্যাত নওগাঁর সাপাহারে এই মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন গমচাষীরা। অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি জানান, চলতি মৌসুমে সাপাহার উপজেলার বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হচ্ছে। ব্যাপক ফলন সহ ভালো দামের আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার গমচাষীরা।
তিনি আরোও বলেন, বর্তমান সময়ে গমের ব্লাষ্ট রোগের সম্ভাবনা থাকলেও নাটিভো,থিওভিট,প্রভেক্স ইত্যাদি দ্বারা গমের বীজ শোধন করা হচ্ছে। যার ফলে এই ধরণের রোগ গমকে আক্রমন করতে পারবেনা। আর এই কারনে এটির উপর ভিত্তি করে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার কৃষক মহল ।চলতি বছরে প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৪ মেট্রিকটন গমের ফলন হতে পারে বলে জানিয়েছেন সাপাহার উপজেলা কৃষি অধিদফতর। এ ব্যাপারে উপজেলার অনেক গমচাষীদের সাথে কথা হলে তিনারা জানান, ‘চলতি মৌসুমে উপজেলা কৃষি অধিদফতরের বিভিন্ন সহযোগীতা ও পরামর্শের ফলে গমের রোগ বালাই নাই বললেই চলে। যাতে করে আমরা এ বছর প্রতি বিঘায় ১৫ থেকে ১৭ মন গম পাব বলে আশা করছি’। মাটির অনুকূলতার কারনে এই উপজেলায় প্রায় সব ধরণের ফসল উৎপাদন হয়। যার ফলে সারদেশের উত্তরাঞ্চলের এই জেলা শস্যভাণ্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছে।
সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে এই বছর উপজেলার প্রত্যেক অঞ্চলে গমের বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার গম চাষীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies