1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে বিক্রেতার দেয়া কীটনাশকে কৃষকের আলুর ক্ষেত নষ্টের অভিযোগ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্রেতার দেয়া ইউনিয়ন কোম্পানির রেক্সিথেন এম-৪৫ ও এ্যাসফস-৪৮ ইসি কীটনাশক আলু ক্ষেতে প্রয়োগ করে বিশ্বজিৎ সিং নামের এক আদিবাসী কৃষকের দুই বিঘা জমির আলুর পচে নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে । এতে ঐ কৃষক প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার আশংকা করছেন ।  ঘটনাটি ঘটেছে উপজেলার আটাপুর ইউনিয়নের পূব আটাপুর জেরকা পাড়া গ্রামে। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক গত ১৯ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে ও সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্বজিৎ সিং এক সপ্তাহ পূর্বে উপজেলার উচাই বাজারের মেসার্স হাসি খুশি ভ্যারাইটি ষ্টোরের স্বত্বাধিকারী মামুন রশিদের নিকট উক্ত কোম্পানির রেক্সিথেন এম-৪৫ ও এ্যাসফস-৪৮ ইসি কীটনাশক ক্রয় করে দুই বিঘা আলুর জমিতে স্প্রে করেন। স্প্রে করার পর থেকে তার আলু ক্ষেতের সমস্ত আলু গাছ পচে মরতে শুরু করে। ভুক্তভোগী কৃষক বলেন, দোকাদারের দেয়া ভুল ও নিম্নমানের কীটনাশক জমিতে ছিটানোর ফলে তার আলুর গাছ পুড়ে যাচ্ছে । বিষয়টি কীটনাশক বিক্রেতাকে জানালে তার করার কিছুই নাই বলে কৃষককে জানান।  এ বিষয়ে কীটনাশক বিক্রেতা মামুন রশিদের নিকট মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কৃষি অফিসের লোকজন এসে বিষয়টি মিমাংসা করে দিয়েছেন। কি মিমাংসা হয়েছে জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে বলেন, ঐ কৃষকের আলুতে পঁচারী রোগ ধরেছে। আমার দোকানের কীটনাশক প্রয়োগে কোন ক্ষতি হয়নি। পরে বাধ্য হয়ে কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। নির্বাহী অফিসার কৃষি বিভাগকে এ বিষয়ে প্রয়োজন ব্যবস্হা গ্রহন করতে বলায় তারা ক্ষেতটি পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান। তিনি বলেন, ঔষধ প্রয়োগে কৃষকের আলুর ক্ষেতের কোন ক্ষতি হয়নি । আলু গুলো লেটব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। কৃষক সময় ও পরিমান মত কীটনাশক প্রয়োগ না করায় এমনটি হয়েছে । আমরা তাকে সঠিক পরামর্শ দিয়েছি ।অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, কৃষি কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করতে বলা হয়েছে । ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies