জয়পুরহাট প্রতিনিধি: ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এবং এডিস মশার বংশবিস্তার রোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত ৭ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে সচেতনতামূলক সভা, পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কর্মসূচির ৪র্থ দিনে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভাদসা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা এবং স্কুল প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওষুধ ছিটানো হয়। ভাদসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনূর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী এবং যুগ্ম আহ্বায়ক হারুনূর রশিদ জুয়েল।এ ছাড়া জেলা যুবদল সদস্য হাবিবুল্লাহ, কিবরিয়া, যুবনেতা জিল্লুর, সাগর, সুজি, নাজমুল, মিজান, রাসেল, আল এমরান, রনি, মামুনসহ জয়পুরহাট সদর থানা ও জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে যুবদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা মিলে ভাদসা উচ্চ বিদ্যালয়ের চারপাশ ও ড্রেন পরিষ্কার করেন। পরে এডিস মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে মশক নিধনের স্প্রে ও ওষুধ ছিটানো হয়। কেন্দ্রীয় নির্দেশনায় জনস্বার্থে জেলা যুবদলের এই জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানান।
উত্তরকোণ
ভাদসায় জয়পুরহাট জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযান

