1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে আলুর দামে হতাশ কৃষক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে অধিক লাভের আশায় আলু চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় লাভ তো দুরের কথা উৎপাদন খরচই উঠছেনা। মৌসুমের শুরুতেই আলুর এ দরপতনে হতাশ হয়ে পড়েছেন আলুচাষী কৃষকরা। গতকাল শুক্রবার উপজেলা সদরের আলুর পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, জাতভেদে প্রতিমণ আলু ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি করতে আসা ভালাইন গ্রামের কৃষক মজিবর রহমান জানান, এ দামে আলু বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। তিনি বলেন, ১ বিঘা জমিতে আলু চাষ করতে সার বীজ কীটনাশকসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ২৫ থেকে ২৮ হাজার টাকা। এ হিসাবে দেখা যাচ্ছে প্রতি বিঘা জমিতে আলু চাষ করে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। অনেক কৃষক ঋণ নিয়ে আলু চাষ করেছেন। এ ঋণ পরিশোধ করতে তারা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন। গত বছর আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এবার অনেক কৃষক আলু চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে এবার আলুর আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৪৩ হাজার ৬শ মেঃ টনঃ আলু উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আলু চাষে সব ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। কৃষি অফিসের সহযোগিতা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলনও ভালো বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies