1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে নানা আয়োজনে পাবনার চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষাবিদ মো. ফসি উদ্দিন আহমেদ। কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, থানার ওসি মঞ্জুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মজিদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুজ্জামান সবুজ। এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করেন কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ফুলের পাঁপড়ি ছিটিয়ে নবীন ছাত্রীদেরও বরণ করে নেওয়া হয়। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কলেজ চত্বরে বিভিন্ন রকম দেশী পিঠার স্টল বসানো হয়। স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা এবং ঈশ্বরদীর সঙ্গীত শিল্পী মিমের গান পরিবেশন করেন। শেষে ছিল গানের সুরে ফ্যাশান শো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies