1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আন্ত: জেলা বৈঠক অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ সাংবাদিক সুরক্ষা পেশার দাবী, অধিকার এবং গণমাধ্যমের মর্যাদা প্রতিষ্ঠায় পেশাদার সাংবাদিক, পত্রিকার সম্পাদক অনলাইন মিডিয়া সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় নওগাঁ শহরের মুক্তি যোদ্ধা অডিটোরিয়াম রুমে আন্ত: জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মুক্তি যোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমডি মাহবুবর রহমান মুরাদ ,কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. ওলিউল্লাহ্।
অনুষ্ঠান পরিচালনা করেন, মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হক উত্তাল ও সাংগঠনিক মেহেদী হাসান অন্তর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেল কমিটির সহ সভাপতি অহিদুল হক মিলন, মান্দা উপজেলা শাখার সভাপতি রায়হান হোসেন, মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি গৌতম কুমার, বদলগাছি উপজেলার শাখার আহবায়ক, এমদাদুল হক দুলু। বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে। ১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নওগাঁ জেলা শাখাকে গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে জেলার আওতাধীন উপজেলা শাখা কমিটি গঠন করতে দায়িত্ব প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies