1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সাংসদ শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচার মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে বিকেল চারটার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন জানান তার পক্ষের আইনজীবিরা। উভয়পক্ষের শুনানী শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

প্রসঙ্গত, বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার মির্জা আব্দুল হামিদের ছেলে ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদি হয়ে ২০২৪ সালের ৬ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জন সহ ১১ জনকে আসামি করা হয়। এছাড়াও মামলার ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে বাদি মির্জা মেহেদি হাসান অভিযোগ করেন, ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট, জমি দখল করে তার কাছে চাঁদাবাজি করেছিলেন। এছাড়া ৫ আগস্টে দেশে পট পরিবর্তনের পরে গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাাঁদাদাবিসহ ওই জমিতে যেতে দেননি মেহেদি হাসানকে। এসব ঘটনায় তাঁর অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বেড়া থানার সহকারি পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ’তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্তে প্রাথমিক সতত্যা মিলেছে।’ টুকুর আইনজীবি ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বলেন, ’বাদি যে তারিখ ও সময় উল্লেখ করে মামলা করেছেন, দেখা গেছে সেই সময় শামসুল হক টুকু সেনাবাহিনীর কাস্টডিতে ছিলেন এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। অতএব এটি একটি ভিত্তিহীন মামলা। যার প্রাথমিক সত্যতা নাই। অসত্য ঘটনাকে অবলম্বন করে শুধুমাত্র তাকে হয়রানী করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে।’ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামসুল হক টুকু বলেন, ‘আল্লাহ যেখানে রাখে ভালই রাখে। আপনারা ভাল থাকেন। দেশ ভাল থাকুক। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ুক। পাবনাবাসী ভাল থাকুক।’ এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গাড়ির ওপর জুতা ও ডিম নিক্ষেপ করেন এবং টুকুর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies