দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি ও দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনের মা সফুরা বেগম(১০০) বার্ধক্যজণিত কারণে ১০অক্টোবর শনিবার দুপুর ১টা ২০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…… রাজিউন)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার পাইকপাড়া মহল্লার মৃত ছইমুদ্দিন প্রামানিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ছেলে, ৪মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ১১অক্টোবর রোববার বেলাল হোসেন ৪ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাদ যোহর নিজেই তাঁর মায়ের জানাজা পড়ান। জানাজা ও দাফন শেষে পুনরায় তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বেলাল হোসেন ২০২৪সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় সাবেক মেয়র আ’লীগ নেতা বেলালের মায়ের মৃত্যু ॥ প্যারোলে চার ঘণ্টার মুক্তি

