উত্তরকোণ

শিক্ষার মানোন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর- ভিপি বাবলু

শিক্ষার মানোন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর- ভিপি বাবলু

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে কৃতী শিক্ষার্থী, এসএসসিতে গোল্ডেন এ+, জিপিএ-৫, এ গ্রেড ও বৃত্তিপ্রাপ্ত এবং বার্ষিক পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোনকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা আব্দুল বারী মির্জা,জি,এম মোস্তফা,রাঙ্গা মন্ডল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। নকল মুক্ত পরীক্ষায় বিএনপি সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেয়েদের অবৈতনিক শিক্ষার ক্ষেত্রে বিএনপি সরকারের ভূমিকা অপরিসীম। দেশের শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার বিগত সময় কাজ করেছে বর্তমানেও কাজ করবে।

শেয়ার: