সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সব বিমান সংস্থাকে নতুন করে সতর্ক করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা । গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমাকে তাদের সামরিক অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে আগের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, সৌদির বিভিন্ন স্থাপনা সম্ভাব্য লক্ষ্যবস্তু হলেও মক্কা ও মদিনা তাদের লক্ষ্যবস্তুর তালিকায় নেই। উত্তর ইয়েমেনভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী বিমান সংস্থাগুলোকে তাদের সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার প্রচেষ্টা ব্যর্থ হলে তার দায় সৌদি আরবের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। এর আগে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করে ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে সৌদি জোট।
উত্তরকোণ
সৌদি বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে হুতিদের নতুন হুঁশিয়ারি

