সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো‘ চাই সুস্থ ধারার রাজনীতি“ এমন স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ২৩ জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্টাচার বহিভূর্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তারা বলেন, ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। তাই ফ্যাসিবাদের যে-কোনো ধরনের ইঙ্গিত বা অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার চক্রান্ত চলছে। তবে তা আর সম্ভব নয়। ‘আজকে শুধু নয়, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উসকানিমূলক কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল আজকে এমন কথাবার্তা বলছেন, যেটা দেশবিরোধী, সার্বভৌমত্ববিরোধী। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া জেলা যুবদলের সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, যুগ্ম-সম্পাদকমন্ডলী, ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, সহ সাধারন সম্পাদক জাকির হোসেন রাকিব, শফিউল আলম শাফিন ও আনিসুল হক, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আল আমিন শানু, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, সোহাগ মাহমুদ, ওয়াজ করণী আকাশ, মাহাতাব উদ্দিন, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির আহম্মেদ, আব্দুল বারী লিটন ও মামুনুর রশিদ মামুন, সদস্যদের মধ্যে সাব্বির, কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, হামিদুর রহমান হিমেল, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ সহ নেতৃবৃন্দ।
উত্তরকোণ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

