1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। দুপুর ১২টার পর সূর্যের তেজ বাড়লে তবে স্বস্তি বোধ করে সাধারণ মানুষ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছেন বলে জানান, রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। গত কয়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মিলছে দুপুরের পর। স্বল্প সময়ে সূর্যের দেখা মিললেও তেজ নেই বললেই চলে। দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে।
তবে কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে উওরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। সেই সঙ্গে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেগুলোতে চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে । এরমধ্যে শিশু, নারী ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies