1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চিলমারীতে ১৪ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাটে পুলিশ অভিযান চালিয়ে ১৪ কেজি গাজা সহ ৩ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার (০৫ ডিসেম্বর.) দুপুরে চিলমারী উপজেলার রমনাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা চিলমারী উপজেলার পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ । উক্ত বিষয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies