1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের যৌথ কমিটি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গতকাল স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দেওয়া বিবৃতিতে জানান অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি( ‍১০.১১.২০২৫) দ্রুত বাস্তবায়নে দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা প্রদান। কিন্তু শিক্ষকদের এনায্য দাবি দ্রুত বাস্তবায়ন না করায় সারাদেশের প্রাথমিক শিক্ষকরা
‎ ঢাকার শাহবাগে পরিপূর্ণ কলম সমর্পন কর্মসূচিতে পালন করেছিলেন।  স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ হিজল,সদস্য সচিব এমারুল হক টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম এসময় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ জানান আমাদের সারাদেশের শিক্ষকরা এই কর্মসূচি ঢাকায় পালনকালে পুলিশ অতর্কিত লাঠিচার্জ , সাউন্ডগ্রেট, টিয়ারশেল নিক্ষেপ জলকামান ব্যবহার ও রাবার বুলেটের আঘাতে শতাধিক শিক্ষক-শিক্ষিকা মারাত্মকভাবে আহত হয়। এসব আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষকের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশনের দাবি করছি। এছাড়া স্মারকলিপিতে অন্যান্য পদে কর্মরতদের সাথে প্রাথমিক সহকারী শিক্ষদের বৈষম্য কাঠামো তুলে ধরা হয়। কুড়িগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সদস্য সচিব এমারুল হক টুটুল বলেন আমাদের বিশ্বাস বর্তমান অন্তবর্তীকালীন সরকার দ্রুত দাবি মেনে নিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies