1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিজিবির হাতে দেড় লক্ষ টাকার গাজা উদ্ধার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। তাদের এ অভিযানে ৪১ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ সময় চোরাকারবারীরা বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি বলেছে, মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন উপজেলার পশ্চিম রামখানা এলাকায় বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies