1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চিলমারী নদীবন্দরে অরক্ষিত হাউজ, প্রাণ গেলো তিন বছরের শিশুর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম :  কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে গিয়ে তিন বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮ টার দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন। নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। অভিযোগ ওঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুইটি শিশু ওই একই পানির হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিক বার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনা পড়ে আছে। জানা গেছে, নির্মাণাধীন চিলমারী নদী বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়। চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies