1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের কচাকাটায় চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের,, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদের তীরে টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল এর সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সদস্য ডাঃ রকিবুল হাসান বাঁধন, সাজেদুল ইসলাম হ্যাভেন,কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম রাশেদ, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন। জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবির কথা উল্লেখ করে বলেন, চরের মানুষের জীবন মান উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দেশে ৬৪ জেলার মধ্যে ৩২টি জেলায় একশতটি চর রয়েছে সেখানে বাস করে ২কোটি মানুষ।চরের মানুষকে দেখলে মনে হয় ভিন গ্রহের আদম সন্তান। অতিদ্রুত চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে কুড়িগ্রামসহ গোটা দেশের দারিদ্র্য বিমোচনে দাবি জানান। সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies