1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সাংবাদিক নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রামঃ রংপুরের ২১শে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক লিয়াকত আলী বাদলে- কে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকরা অনতিবিলম্বে লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনেস্তাকারীকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানান। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে)’র যুগ্ম আহ্বায়ক ও কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান বলেন,’ গোটা বাংলাদেশের গত ২ মাসে ২০জন সাংবাদিক নির্যাতন, হেনেস্তা ও মামলার শিকার হয়েছেন।আমরা সকল সাংবাদিকের নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করছি। তা-না হলে গোটা বাংলাদেশের একযোগে কর্মসূচি দেওয়া হবে।’ কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিন এর ফুলবাড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, ‘ লিয়াকত আলী বাদল একজন সিনিয়র সাংবাদিক। তিনি অনিয়মের সংবাদ শুধুমাত্র প্রচার করেছেন। কিন্তু তার মতো সিনিয়র সাংবাদিক- কে উপর নির্যাতন হওয়া দুঃখজনক। ‘কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, এটিএন নিউজ ও বাংলা নিউজ টুয়েন্টিফোর এর কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘সাংবাদিকরা সত্য প্রকাশ করে আর কর্মকর্তারা এখন গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিক- কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ২১ টেলিভিশন এর কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, চ্যানেল-২৪ এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies