1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন। এতে মোট ১৭জন প্রার্থী জয়লাভ করেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮ টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের নিয়ন্ত্রণে চলে গেলো। ভোটের ঘোষিত ফলাফলে দেখা গেছে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। আর তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট। নির্বাচনে মোট ভোটার ২৪৯। এর মধ্যে ২৪১ টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী বলেন, ‘ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগস্ট কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। আজ (বৃহস্পতিবার) শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies