1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন জেল হাজতে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাঃ ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন গত ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদি হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ মামলা দায়ের করেন নির্যাতিত সাংবাদিক আরিফুর ইসলাম রিগান। পরে সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। পরে আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে স্থানীয় জামিন নিতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট। পরে রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়। পরে সাংবাদিকের আন্দোলনের মুখে পরদিনই নিঃসর্তে তাকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন। ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী এডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি। মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জানান এই রায়ে আমি সন্তুষ্ট বিচার বিভাগ কে ধন্যবাদ জানাই ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies