1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ধরলা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ, গলায় ছিল পুঁতির মালা

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬০ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে নদীর তীরে পানিতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। নওয়াবশ গ্রামের বাসিন্দা আমীর আলী জানান, বিকেলের দিকে নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। লাশটির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। মৃত ব্যক্তির গলায় একটি পুঁতির মালা ছিল, পরনে ফুলহাতা শার্ট ও লুঙ্গি। তার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, মৃত্যুর পরই দেহটি পানিতে পড়ে থাকতে পারে। স্থানীয়রা লাশটি পানি থেকে তুলে তীরে রাখেন। তবে খবর দেওয়ার পরও রাত পৌনে ৯টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পাশাপাশি আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি কোনো জেলে হতে পারেন, তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies