1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভুরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভুরুঙ্গামারী সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় ভুরুঙ্গামারী সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা । ভুরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুর রহমান সরকার স্বপন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম ফারুক সরকার, দর্শন বিভাগের প্রভাষক আব্দুল জলিল, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোজাহার আলী, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবিব প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিম ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মনির হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হিফজুর রহমান ও শাহাদাত হোসেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।তোমরাই আগামীতে ভুরুঙ্গামারীকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তারা আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রভাষক হাফিজুর রহমান মন্ডল। এ সময় নবাগত অধ্যক্ষ, প্রধান অতিথি সহ ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies