1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগে ভিজিএফ এর চাল বিতরণ

  • সম্পাদনার সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৫৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণে কুড়িগ্রাম জেলায় এবার প্রথম ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান। বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগিদের স্লিপ নিয়ে নানা অনিয়ম দুর্নীতি শুনে ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান এ বছর স্লিপের পরিবর্তে সুবিধাবীদের ছবিযুক্ত বই তৈরি করে নিজ হাতে ওইসব সুবিধা ভোগীদের মাঝে চাল বিতরণ করছেন।জেলার প্রতিটি ইউনিয়নে স্লিপের পরিবর্তে এই রকম ভাবে ছবিযুক্ত বই তৈরি করে সুবিধাভোগীদের উপস্থিতি যাচাই করে চাল বিতরণ করলে ভিজিএফ এর স্লিপ নিয়ে দুর্নীতি ও অনিয়ম অনেকটা কমে আসবে বলে সচেতন মহল মনে করছেন। কারণ হিসেবে জানা গেছে শুধু স্লিপ দেখে যাচাই-বাছাই করা অনেকটা কঠিন। এ কারণে অনেক অনিয়ম ও দুর্নীতি দেখা যায়। জানা গেছে, অন্যান্য জেলার ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ১২হাজার ১ শত ৯৫ জন অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ১৯ মে থেকে চাল বিতরণ শুরু হয় এবং সোমবার (২ জুন)পর্যন্ত চলবে। ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, ঈদুল আযহা উপলক্ষে সরকারিভাবে এই চাল বরাদ্দ পাওয়ার পর আমাদের ইউনিয়নের ১২হাজার ১ শত ৯৫ জন সুবিধাবীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণ চলাকালে ইউপি সদস্যগণ , প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব),হিসাব সহকারী , ট্যাগ অফিসার , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies