1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে কৃষিজমি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশের এক কৃষিজমি থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের নাম জান্নাতি (১৫)। সে স্থানীয় কাগজিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং কৃষক জাহিদুল হকের মেয়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সাংবাদিককে জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচা খলিলুর রহমান জানান, ‘রাতে ঘরে থাকার পর হঠাৎ গভীর রাতে কয়েকজন লোক জান্নাতিকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। পরে সকালে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়।’ তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে আগেও মামলা-মোকদ্দমা চলছিল বলে জানান তিনি। তবে স্থানীয়দের একাংশ বলছে, রাতের ঘটনায় কেউ চিৎকার বা গোলমালের শব্দ শোনেননি। ফলে পরিবারের দাবি কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে জমি বিরোধকে কেন্দ্র করে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কাউকে অভিযুক্ত করছে না বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies