1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রম।। কুড়িগ্রামে সেনাবাহিনীর দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন প্রমুখ। দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ শিক্ষার্থীরা অংশ নেয়। কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়। সেমিনারে অংশ নিয়ে জেলার শিক্ষার্থীরা বাংলাদেশে সেনাবাহিনী সম্পর্কে জানতে পারেন। বিনা টাকায় যোগ্যতার ভিত্তিতে কিভাবে সেনাবাহিতে প্রবেশ করা যায় তা জানতে পেরে খুশি শিক্ষার্থীরা।
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম,বুলবুলি,ফারুক বলেন,এই সেমিনারে প্রথমবার অংশ গ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ঠ আর পরিশ্রমের জন্য আমার পরিবার থেকে নিষেধ করে। এরপর থেকে সেই স্বপ্ন দেখা বন্ধ করি। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু শিখলাম ও জানতে পেরে আমার আগের ধারণা ভুল ছিল। আমরা জানতাম শুধু সেনবাহিনী নয় সরকারি চাকুরি মানে টাকা দিয়ে নিতে হয়। সেমিনারে অংশ নিয়ে জানতে পেরেছি কোন প্রকার টাকা লাগে না। শুধু মেধা,ইচ্ছাশক্তিই যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগবে না। কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান,কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশে সেনাবাহিনীতে প্রবেশে কাজে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies