1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে ৬ জুয়ারু গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬ জন জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রবিবার রাতে জেলার রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে হানা দিয়ে নগদ ২৪ হাজার ৩৫০টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেন। পুলিশ সাংবাদিকদের জানায়,রবিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলের মধ্যে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে জুয়া খেলা অবস্থায় মোট ৬ জন জুয়ারুকে আটক করা হয়। এসময় আরও ১৫ জনের মতো পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় মোট ২৪হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার গুটি ছয়টি, জুয়া খেলার ডাব্বু একটি, মোবাইল ব্যাটারি দ্বারা নির্মিত লাইট একটি, বিভিন্ন মার্কা বিশিষ্ট জুয়ার গুটি ফেলার প্লাস্টিকের পেপার ও জুয়া খেলতে বসার প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies