1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের ছেলে শিহাব উদ্দিন এবং ছেলের বউকে পথরোধ, শ্লীলতাহানি, অপরহরণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২২) নামের এক ছাত্র সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ এপ্রিল) জেলার রাজিবপুর বাজারের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন সকালে চর রাজিবপুর থানায় মামলাটি করেন আব্দুল লতিফ বিশ্বাস।এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান।গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মরিচাকান্দী এলাকার মিস্টার আলীর ছেলে। তিনি চর রাজিবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।জানা গেছে, চর রাজিবপুর উপজেলার ভুঁইয়াপাড়া-কাচারীপাড়া এলাকার শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে ঈদের দিন স্ত্রীসহ দাওয়াত খেতে যায় শিহাব উদ্দিন। সেখান থেকে রাতে রৌমারী উপজেলার বকবান্দা গ্রামে শিহাবের বাড়িতে ফেরার পথে মরিচাকান্দি এলাকায় পৌঁছালে শিহাব উদ্দিন-তার স্ত্রীসহ আত্মীয়দের পথরোধ, শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা করে মেহেদী হাসান (২২), জাহিদুল ইসলাম (২০), নিশাত (২১) ও রঞ্জু মিয়া (২৫)। পরে এ ঘটনায় শিহাব উদ্দিনের শশুর আব্দুল লতিফ বিশ্বাস অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ছাত্র সমন্বয়ক মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।এসআই আতিকুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies